বুধবারের নির্বাচন হবে,১১ এপ্রিলের সিদ্ধান্ত বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক ||

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়লেও আসছে বুধবারের পূর্ব নির্ধারিত নির্বাচনগুলো অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত এসেছে।

বৈঠকের পর অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্ধারিত নির্বাচন হবে কি না; তা জানা যাবে বৃহস্পতিবার।

অনির্ধারিত এ বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে ৩১ মার্চ ও ১১ এপ্রিলের ভোটগুলো হবে কিনা তা নিয়ে আলোচনা হয়।

এর মধ্যে বুধবার যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোট হওয়ার কথা রয়েছে।

অশোক কুমার বলেন, বুধবারের যেসব নির্বাচন হওয়ার কথা সেগুলো অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপ নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে।

প্রথম ধাপে ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.