আড়াইহাজারে সিআইপি নূর খাঁন কে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার পক্ষ থেকে সিআইপি আলহাজ্ব মোহাম্মদ নূর খাঁন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ মার্চ সোমবার ১২ টায় আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।আড়াইহাজারের কৃতিসন্তান আলহাজ্ব মোহাম্মদ নূর খাঁন আল নূর গ্রুপ অব কোম্পানি, দুবাই ( আরব আমিরাত) এর চেয়ারম্যান। বাংলাদেশ সরকার তাঁকে সিআইপি হিসেবে নির্বাচিত করায় আড়াইহাজার থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। নূর খাঁন প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি নূর খাঁন এর ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সোহাগ খাঁন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালদী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ।

প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর সাংবাদিক তালহা বিন হাবিব, সাংবাদিক ও কলামিস্ট ফরহাদ চৌধুরী, সহসভাপতি ও যায়যায় দিন পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলাম, আমাদের সময় এর সাংবাদিক ও যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, দৈনিক জনতার সাংবাদিক ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, আমার সংবাদ এর সাংবাদিক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির,শিক্ষাবার্তা ডট কম এর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক জাইদুল হক, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, দৈনিক ইনকিলাব এর সাংবাদিক ও কার্যকরী সদস্য আল আমিন ভূঁইয়া, দৈনিক দেশের আলো এর সাংবাদিক ও কার্যকরী সদস্য মনিরুজ্জামান সরকার,জয়যাত্রা টিভির সাংবাদিক ও সদস্য সোলায়মান হাসান, বিজয় টিভির সাংবাদিক ও সদস্য মোস্তফা কামাল প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.