এইমাত্র পাওয়া

শ্রীলেখা মিত্র মানসিক অবসাদে ভুগছেন

অনলাইন ডেস্ক ||

মানসিক অবসাদে ভুগছেন অভিনেত্রী শ্রীলেখা। বিখ্যাত অভিনেত্রী হলেও তার মনে সুখ নেই, সংসারে আনন্দ নেই। একাকীত্বে ভুগতে থাকা শ্রীলেখা একসময় মাদকাসক্তে হয়ে পড়েন। তার জীবনের মোড় ঘুরাতে এগিয়ে আসে শঙ্খ। বদলে যায় সবকিছু।

এমন গল্পে তৈরি হয়েছে সিনেমা লুপ। মৃন্ময় সরকারের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। সম্প্রতি শুটিং শেষ হয়েছে সিনেমাটির। এখন অপেক্ষা মুক্তির।

বাস্তবেও কি অবসাদে ভুগেন শ্রীলেখা? এমন প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘হুম, ডিপ্রেসন হয় আমার। আমি তো একজন মননশীল মানুষ, আমার মতো একজন সেনসিটিভ মানুষ চারপাশের এত অবক্ষয় দেখে কী করে ঠিক থাকবে? অবসাদে তো আসবেই। আমি চালাক নই, কিন্তু আমি বুদ্ধিমতী। আর বুদ্ধিমতী বলেই চারপাশের মানুষের মুখ আর মুখোশের পার্থক্যটা বুঝি। যত সেই মুখোশগুলো খুলে যাচ্ছে, ততই আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি। আমি একা হয়ে যাচ্ছি। কিন্তু আমি এতে ভালো আছি। আমার খুব ছোট পৃথিবী, সেই পৃথিবী নিয়ে আমি খুশি।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.