এইমাত্র পাওয়া

৪৩তম বিসিএসের আবেদনের সময় আবারও বাড়ছে

৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা আবারও বাড়ছে। তবে সময় কত দিন বাড়ছে, তা জানা যায়নি। কমিশন সভায় সবার মতামতের ওপর ভিত্তি করেই সময় কত দিন বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও এই বিসিএসের আবেদনের সময়সীমা ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। এ নিয়ে দুই দফায় বাড়ছে সময়।

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, এখনো বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক শেষ বর্ষের পরীক্ষা শেষ হয়নি। তাই সবার কথা বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়ানো হবে।
৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.