নিউজ ডেস্ক।।
এ বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আজ। নাসার বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার রাত ১২টা ৪৮ মিনিটে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ফলে আমাদের চোখে এটাকে অনেক বড় মনে হবে। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।
নাসা আরও জানিয়েছে, এ বার টানা ৩ দিন ধরে রাতের আকাশে বেশ বড় চাঁদ দেখতে পাওয়া যাবে। গতকাল শনিবার গভীর রাত থেকে মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত এমন বড় আকারের চাঁদ দেখা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
