এইমাত্র পাওয়া

সাবেক শিক্ষা মন্ত্রী মাহবুবুর রহমান মারা গেছেন

সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার (২৭ মার্চ) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, অ্যাডভোকেট মাহবুবুর রহমানের জানাজা বাদ আছর রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মাহবুবুর রহমান ১৯৬২ সালের ১২ ডিসেম্বর উচ্চ আদালতের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষা মন্ত্রী ছিলেন মাহবুবুর রহমান। পরবর্তীতে তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন (চাটখিল) থেকে বিএনপির সংসদ সদস্য (এমপি) ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.