এইমাত্র পাওয়া

২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অধিদপ্তরের সতর্কবার্তা

নিউজ ডেস্ক।।

আগামী ২ এপ্রিলি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো প্রলোভনে পা না দেয়ার জন্য সতর্কবার্তা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টায় ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় কিছু ব্যক্তি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শতভাগ কমন পড়বে এমন কথা বলে শিক্ষার্থীদের প্রলোভিত করছে। তাদের ফাঁদে পা না দেয়ার জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হলো।

সতর্কবার্তায় আরও বলা হয়, কেউ যদি এমন কোনো প্রলোভন দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হটলাইন নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জারি করা সতর্কবার্তা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.