এইমাত্র পাওয়া

আদিতমারীতে চলাচলের রাস্তা বন্ধ করায় এক প্রভাষক অবরুদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে চলাচলের রাস্তা বন্ধ করায় সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক আবু তালেব আজাদ ৩ দিন ধরে পরিবার পরিজন নিয়ে অবরুদ্ধ হয়ে রয়েছেন। এ ব্যাপারে রোববার আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবু তালেব আজাদ ওই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।

তিনি জানান, ১৫ বছর আগে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে অত্র কলেজে নিয়োগ নিয়ে নিয়মিত কলেজে পাঠদান করে আসছেন। চাকুরীর সুবাদে অত্র কলেজের সীমানা ঘেঁষে পশ্চিম পার্শ্বে জমি নিয়ে বাড়ি করে কলেজের সীমানা দিয়ে চলাচল করছিলেন। কিন্তু গত শুক্রবার সকালে অত্র কলেজ অধ্যক্ষ সুদান চন্দ্র রায়ের ইশারায় দোলন মিয়াসহ কয়েকজন আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

দোলন মিয়া ওই কলেজের নিয়মিত দিনমজুর এবং সাপটিবাড়ি এলাকার হাছেন আলীর পুত্র। ফলে আমার স্ত্রী , শিশু পুত্র এবং কন্যাকে নিয়ে অবরুদ্ধ অবস্থায় মানবেতন জীবন যাপন করছি। বাড়ি থেকে কোনদিকেই বের হওয়া যাচ্ছেনা। অতি কষ্টে কলেজের প্রাচীর দেয়াল টপকিয়ে হাটবাজারে যাতায়াত করছি।

কলেজ অধ্যক্ষ সুদান চন্দ্র রায় এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নই, প্রতিবেশি কিছু লোকজন আবু তালেব আজাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।এ ব্যাপারে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.