এইমাত্র পাওয়া

সোনারগাঁওয়ে হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পূনর্মিলন সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে পূনর্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকাল ১১টায় হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিআইপি মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিব, মোঃহালিমুজ্জামান, বাংলাদেশ পুলিশের এআইজি স্পেশাল ব্রাঞ্চ মাহবুব হোসেন, নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সি আই.ডি ডিবিশনের ডি. আই.জি মোঃ আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এম.এ আউয়াল, উপদেষ্টা কর্ণেল মোঃ জহিরুল হক খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.