এইমাত্র পাওয়া

১০ বিধিনিষেধ আসছে করোনার নতুন ঢেউ মোকাবেলায়

অনলাইন ডেস্ক ||

বাংলাদেশে গত এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা এটিকে করােনার দ্বিতীয় ঢেউ বলছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাজ্যে যে ধরনের ভ্যারিয়েন্ট ব্যাপক সংক্রমণ ছড়িয়েছে, বাংলাদেশে একই ভ্যারিয়েন্ট কি সংক্রমণ বিস্তার করছে কিনা সে ব্যাপারে গবেষণা করা দরকার। সরকারও নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন। নতুন সংক্রমষণ রোধে সরকার একাধিক বিধিনিষেধের ওপর গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার নতুন ঢেউ ঠেকানো জন্য ধাপে ধাপে ১০টি বিধিনিষেধের কথা ভাবছে। আগামী দু`এক দিনে মধ্যেই এই বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে আরোপ করা হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পর্যায়ক্রমে যে বিধিনিষেধগুলোর কথা ভাবা হচ্ছে তার মধ্যে রয়েছে:

১. মাস্ক ব্যবহারে কড়া বিধিনিষেধ:

সরকার সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহারে কড়া বিধিনিষেধ আরোপ করেছে। ইতিমধ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মন্ত্রীপরিষদ বিভাগ জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে। জনগণ যেনো মাস্ক পরে ঘর থেকে বের হয়, এজন্য নজরদারি বাড়াতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

২.সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানায় জোর দেয়া:

 আবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিমালাগুলো প্রয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

৩. পর্যটন কেন্দ্রে বিধিনিষেধ:

 পর্যটন কেন্দ্রে যেমন কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবনে ভ্রমনে সরকার বিধিনিষেধ জারীর কথা ভাবছে। পর্যটন মন্ত্রণালয় মনে করছে, লম্বা ছুটিতে মানুষ পর্যটন কেন্দ্রে যেভাবে ভীড় করছে, তাতে সংক্রমণ বাড়ছে। এজন্য পর্যটন কেন্দ্রে সামাজিক দূরত্ব ও পর্যটক সংখ্যা সীমিত করার কথা ভাবছে সরকার।

৪. বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে বিধিনিষেধ:

 বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিত কতজন থাকবেন, কিভাবে আসন বিন্যাস করা হবে, সে সম্পর্কে বিধিনিষেধ জারী করা হবে।

৫. বাজার হাটে বিধিনিষেধ:

 বাজার হাটে যেনো অবশ্যই সকলে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে। হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বাধ্যতামূলক মানার ব্যপারে বিধিনিষেধ জারী করা হবে।

৬. হোটেল রেস্তােরায় সামাজিক দূরত্ব:

 হোটেল রেস্তোরায় যেন অবশ্যই মাস্ক ব্যবহার করে জনগণ প্রবেশ করে সে ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হবে। পাশাপাশি আসন বিন্যাসে সামাজিক দূরত্ব মানার বিষয়েও নির্দেশনা দেয়া হবে।

৭. গণপরিবহণে সতর্কতা:

 গণপরিবহণে যেন প্রত্যেকে মাস্ক ব্যবহার করে তা নিশ্চিত করার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথাও ভাবা হচ্ছে।

৮. রাজনৈতিক সভা-সমাবেশ:

 নতুন করে রাজনৈতিক কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপ করার চিন্তা ভাবনা চলছে। উন্মুক্ত স্থানে জনসভা না করার বিষয়টি নতুন করে ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

৯. বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন:

বিদেশ ফেরত বিশেষ করে যারা অতি সংক্রমিত দেশগুলো থেকে ফিরছেন, তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কঠোরভাবে অনুসরণ করা হবে।

১০. শিক্ষাপ্রতিষ্ঠান খােলা নিয়ে নতুন ভাবনা:

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রক্ষাপটে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে নতুন করে ভাবছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.