এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-গণিত

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য মডেল প্রশ্ন দেয়া হলো, আশা করি মনোযোগ দিয়ে সমাধান করবে।

গণিত মডেল প্রশ্ন

সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০

১। সংক্ষেপে উত্তর দাও : ১ ´ ২০ = ২০

১. ২৩ ´ ৬৪ = ১৪৭২, এখানে গুণক কোনটি?

২. ১টি বই তৈরি করতে ১২৮ তা কাগজ লাগে। ৬০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?

৩. একটি বাসে ১০০ যাত্রী যেতে পারলে ৪৫০০ জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে?

৪. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?

৫. এক ব্যক্তির দৈনিক আয় ৪১৬ টাকা । এক বছরে তার আয় কত টাকা?

৬. আধুনিক কম্পিউটারের জনকের নাম লেখ।

৭. ক ´ ৫ = ১৫ + ক + ৫ এখানে ক এর মান কত হলে উক্তিটি সত্য হবে?

৮. ৬, ৯, ১২ এর লসাগু কত?

৯. একটি সাদা ফিতার অংশ লাল রং করা হলো। ফিতার কত অংশ সাদা রইল?

১০. প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি বড় ভগ্নাংশ?

১১. ৪.৩৫ ´ ১০০ = কত?

১২. গড় নির্ণয়ের সূত্রটি লেখ।

১৩. রাশিগুলোর যোগফল ¸ রাশিগুলোর সংখ্যা = কী?

১৪. ৩০০ টাকার ১৫% = ?

১৫. ০.৫৪ কে শতকরায় প্রতীক % ব্যবহার করে প্রকাশ কর।

১৬. চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি?

১৭. একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে অনুরূপ ২টি বেঞ্চের দৈর্ঘ্য কত?

১৮. ১টি বইয়ের ওজন ১২৪ গ্রাম হলে ২০টি বইয়ের ওজন কত কেজি?

১৯. ২৪ ঘণ্টা সময়সূচিতে ঘণ্টা ও মিনিটকে কত অঙ্কে প্রকশ করতে হয়?

২০. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখ।

২. রহিম সাহেব প্রতি হালি ২০ টাকা দরে ১২ হালি কলা ক্রয় করলেন।

(ক) রহিম সাহেব মোট কত টাকার কলা ক্রয় করলেন? ২

(খ) তিনি ৮ জনের মধ্যে ৪ হালি কলা বিতরণ করলে কয়টি অবশিষ্ট থাকবে? ৩

(গ) যদি তিনি ১৫ জনের মধ্যে ১ হালি করে কলা বিতরণ করতে চান তবে কত টাকা বেশি লাগবে? ৩

অথবা, রেদোয়ান সাহেব ৪০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল, ৫০৪ টাকায় ১২ কেজি চিনি কিনলেন। এছাড়াও ২ কেজি সয়াবিন তেল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলেন, দোকানদার তাকে ৯৬ টাকা ফেরত দিলেন।

(ক) তিনি মোট কত টাকার জিনিস কিনলেন? ২

(খ) ১৫ কেজি চালের দাম কত? ২

(গ) ৪ কেজি সয়াবিন তেলের দাম কত? ৪

৩. একটি বাস স্টেশন থেকে দুইটি কোম্পানির বাস যথাক্রমে ১৫ মিনিট ও ২০ মিনিট পর ছাড়ে।

(ক) ২টি কোম্পানির বাস একত্রে ছাড়ার পর কমপক্ষে কতক্ষণ পর পুনরায় একত্রে ছাড়বে? ৩

(খ) ২টি বাস সকাল ৭টায় স্টেশন ছাড়লে কয়টায় পুনরায় একত্রে ছাড়বে? ২

(গ) দ্বিতীয় বাসটি ২৫ মিনিট পর পর ছাড়লে কমপক্ষে কতক্ষণ পর পুনরায় একত্রে ছাড়বে? ৩

অথবা,একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৭২ মিটার এবং প্রস্থ ৪৪ মিটার।

(ক) বর্গাকার কোন সাইজের পাথর দ্বারা ঘরের মেঝে বাঁধানো যাবে যাতে কোনো পাথর ভাঙা যাবে না? ৩

(খ) বর্গাকার পাথরের সংখ্যা কয়টি? ৩

(গ) এক বর্গমিটার পাথরের মূল্য ৮০ টাকা হলে, মোট কত টাকা খরচ করে মেঝে পাথর দ্বারা বাঁধানো যাবে? ২

৪. করিম সাহেব ৬০০ টাকা নিয়ে বাজারে গেলে। তিনি ১৫০ টাকার চাল,

১২০ টাকার ডাল ও ১০৯ টাকার মাছ কিনলেন।

(ক) তিনি মোট কত টাকা খরচ করলেন? ৩

(খ) বাজার করার পর তার নিকট কত টাকা রইল? ২

(গ) তিনি যে পরিমাণ চাল কিনলেন তার দ্বিগুণ পরিমাণ কিনলে মোট কত টাকা খরচ হবে? ৩

অথবা, মতিন সাহেবের ৪৫০০০ টাকা ছিল। তিনি এই টাকার অংশ

এতিমখানায়, অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন।

(ক) তিনি মোট কত অংশ দান করলেন? ২

(খ) তার কাছে কত টাকা অবশিষ্ট আছে? ৩

(গ) তিনি এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন? ৩

৫. পিতা ও তিন পুত্রের বয়সের গড় ২১ বছর। মাতা ও তিন পুত্রের বয়সের গড় ১৮ বছর। মাতার বয়স ৩৬ বছর।

(ক) তিন পুত্রের বয়সের গড় কত? ৩

(খ) পিতার বয়স কত? ২

(গ) পিতা, মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত? ৩

অথবা, ২০১৩ সালের সমাপনী পরীক্ষায় বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোল ১ থেকে ৮ পর্যন্ত শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৯২, ৯০, ৯৪, ৮৮, ৯০, ৮৪, ৮০ এবং ৮২।

(ক) প্রথম ৪ জন শিক্ষার্থীর গড় নম্বর কত? ২

(খ) প্রথম ৪ জনের গড় নম্বর ও শেষ ৪ জনের গড় নম্বরের পার্থক্য কত? ৩

(গ) শিক্ষার্থীরা গড়ে কত নম্বর পেয়েছে? ৩

৬. একটি বাঁশের ০.২২৫ অংশ কাঁদায় ও ০.৬ অংশ পানিতে আছে। যদি পানির উপর বাঁশটির দৈর্ঘ্য ৩.৫ মিটার হয়, তবে—

(ক) পানির উপরে বাঁশটির কত অংশ রয়েছে? ২

(খ) মোট বাঁশটির দৈর্ঘ্য কত মিটার? ৩

(গ) কাঁদায় ও পানিতে বাঁশটি মোট কত মিটার আছে? ৩

অথবা, একজন গোয়ালার ১৫টি গাভীর প্রত্যেকটি প্রতিদিন ২.৫ লিটার করে দুধ দেয়। প্রতি লিটার দুধের দাম ৪০.৫০ টাকা।

(ক) ২.৫ সংখ্যাটিতে কতটি ০.১ আছে? ২

(খ) গোয়ালা প্রতিদিন কত লিটার দুধ বিক্রি করেন? ২

(গ) তিনি দৈনিক কত টাকার দুধ বিক্রি করেন? ২

(ঘ) একদিনের দুধ বিক্রির টাকা ১০০ জন লোকের মধ্যে বণ্টন করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? ২

৭. মুনতাসির ৫০০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছর পর ৯৮০০০ টাকা পরিশোধ করে।

(ক) মুনতাসির অতিরিক্ত কত টাকা পরিশোধ করে? ২

(খ) সে কত হার মুনাফার ঋণ নেয়? ৩

(গ) মুনাফার হার ৮% হলে তাকে কত টাকা কম পরিশোধ করতে হতো? ৩

অথবা, রাকিব ৫০০ টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছরের ১৪০ টাকা মুনাফা পেল।

(ক) ৫০০ টাকার ১ বছরের মুনাফা কত? ২

(খ) ১ টাকার ১ বছরের মুনাফা কত? ২

(গ) শতকরা বার্ষিক মুনাফার হার কত? ২

(ঘ) একই হার মুনাফায় ৫ বছর পর মুনাফা কত টাকা হবে? ২

৮.যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও : (৩ + ৩) ২ = ১২

(ক)

(১) একটি রম্বস আঁক। যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি এবং একটি কোণ ৬০০।

(২) অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য লেখ।

(খ)

(১) বৃত্ত দ্বারা একটি নকশা অঙ্কণ কর।

(২) অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য লেখ।

(গ)

(১) ৫ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ আঁক।

(২) অঙ্কিত বর্গের তিনটি বৈশিষ্ট্য লেখ।

৯. একটি বড় বালতিতে ৪০ লিটার পানি ধরে।

(ক) অনুরূপ ৭৫টি বালতিতে কত লিটার পানি ধরবে? ২

(খ) যদি তুমি অনুরূপ একটি খালি বালতি পানি দ্বারা পূর্ণ করতে চাও, তাহলে ৫০০ মিলিলিটার পানি ধরে এমন মগের কত মগ পানি লাগবে? ৩

(গ) পানি ভর্তি বালতি থেকে ১৪ লিটার ৫০০ মিলিলিটার পানি ফেলে দিলে ঐ বালতিতে আর কি পরিমাণ পানি থাকবে? ৩

অথবা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২০ মিটার এবং প্রস্থ ৭৫ মিটার। ঐ আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ ক্ষেত্র আছে যার ভূমির দৈর্ঘ্য ১০০ মিটার।

(ক) আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে কিলোমিটারে প্রকাশ কর। ২

(খ) আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত এয়র? ৩

(গ) ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা নির্ণয় কর। ৩

১০. সাকিবের বয়স ২০১৬ সালে ২৮ মে ১২ বছর ছিল। সাকিবের বন্ধু তামিমের জন্মদিন সাকিবের জন্মদিনের ৮ দিন পর।

(ক) প্রদত্ত সালটি কী অধিবর্ষ? ২

(খ) তামিমের জন্মদিন কবে? ২

অথবা, মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ১০টা ১৭ মিনিটে ছেড়ে চট্টগ্রামে বিকাল ৩ টা ১৫ মিনিটে পৌঁছানোর কথা কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আরও ৫০ মিনিট সময় বেশি লাগলো।

(ক) ট্রেনটি চট্টগ্রামে কয়টায় পৌঁছেছিল? ২

(খ) চট্টগ্রামে যেতে ট্রেনটির কত সময় লেগেছিল? ২

১১.ক গ্রামের আয়তন ৫০ বর্গ কি. মি. ও জনসংখ্যা ৬০০ জন এবং খ গ্রামের আয়তন ৪৫ বর্গ কি. মি. ও জনসংখ্যা ৫৮৫ জন।

(ক) ক গ্রামের আয়তন কত বর্গ কি. মি. বেশি? ২

(খ) ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর। ২

(গ) কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি? ৪

অথবা,একটি শ্রেণির শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার উপাত্ত—

শ্রেণিব্যপ্তি শিক্ষার্থীর সংখ্যা

৫ – ৯ ২

১০ – ১৪ ১

১৫ – ১৯ ৩

২০ – ২৪ ৫

২৫ – ২৯ ৭

(ক) বাড়ির কাজ জমা দেওয়া মোট শিক্ষার্থী সংখ্যা কত? ২

(খ) প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন কর। ৩

(গ) আয়তলেখ অঙ্কনের পদ্ধতি বর্ণনা কর। ৩

 হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.