নিউজ ডেস্ক।।
দেশে নতুন এক হাজার ১২৮ শিক্ষক ও কর্মচারীকে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্ত করা হয়েছে। মোট ৯টি অঞ্চল থেকে এক হাজার ৪২০টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই করে যোগ্যদের এমপিওভুক্ত করা হয়েছে।
সোমবারমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের একজন প্রতিনিধি ও অধিদফতরের ৯টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা। এছাড়া মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন যুক্ত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
