এইমাত্র পাওয়া

মডেল স্বর্ণা গ্রেফতারের পর থানায় অসংখ্য অভিযোগ

অনলাইন ডেস্ক ||

সাবেক স্বামীর মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার (৪১) বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসা শুরু হয়েছে পুলিশের কাছে।

পুলিশ জানিয়েছে, মডেল স্বর্ণা ব্ল্যাকমেইল করে বিয়ে করেন কামরুল হাসান (৪৫) নামে এক সৌদি প্রবাসী ব্যবসায়ীকে। এরপর থেকেই পালটে যেতে থাকে তার জীবনযাপন। চলাফেরায় আসে চাকচিক্য। আর এসব হয় কামরুলের থেকে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রবাসীর কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ায় চক্রটিকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে স্বর্ণার আরও প্রতারণার খবর আসছে বলে জানান তিনি।

তবে স্বর্ণার বিরুদ্ধে আরও কারা প্রতারণার অভিযোগ করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.