এইমাত্র পাওয়া

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি- প্রাথমিক বিজ্ঞান

নিউজ ডেস্ক।।

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। আশা করি, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে।

কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন :

(১) কাঠ পোড়ানোর ফলে উৎপন্ন কোন গ্যাস বায়ু দূষিত করে? বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর ওপর কী প্রভাব পড়ে সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।

(২) খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল কাকে বলে? ব্যাঙ, সাপ, ঘাসফড়িং ও ঘাস দিয়ে সঠিক খাদ্যশৃঙ্খল তৈরি কর। খাদ্যশৃঙ্খলটির সর্বোচ্চ খাদক কোনটি?

(৩) পানি দূষণের দুটি কারণ লেখ। বর্ষাকালে যদি তোমার গ্রাম বন্যার পানিতে ডুবে যায় তাহলে তুমি কীভাবে খাবার পানি বিশুদ্ধ করবে? পানি বিশুদ্ধকরণের চারটি উপায়ের নাম লেখ।

(৪) শক্তি কী? শক্তির মূল উৎসের নাম কী? শক্তির অপচয় ঘটে এমন চারটি ঘটনার উদাহরণ লেখ।

(৫) গ্রহ কী? গ্রহ ও উপগ্রহের মধ্যে একটি পার্থক্য লেখ। আদর্শ গ্রহ হিসেবে পৃথিবীর তিনটি বৈশিষ্ট্য লেখ।

(৬) গ্রিনহাউস কী? একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখ। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের তিনটি করণীয় লেখ।

(৭) তেল, গ্যাস, কয়লা কোন ধরনের জ্বালানি? প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের পাঁচটি কারণ লেখ।

(৮) জনসংখ্যার ঘনত্ব কী? পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির কী প্রভাব রয়েছে তা চারটি বাক্যে লেখ।

(৯) প্রযুক্তির ক্ষতিকর প্রভাবে পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে সে সম্পর্কে তিনটি বাক্য লেখ। প্রযুক্তির অপব্যবহার রোধে তোমার তিনটি পরামর্শ লেখ।

(১০) আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস আমাদের কীভাবে সহায়তা করতে পারে? দুটি বাক্যে লেখ। জলবায়ুর ধারণা আমাদের দেশের কৃষকদের কীভাবে উপকার করে? একটি বাক্যে লেখ।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.