এইমাত্র পাওয়া

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি-বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নিউজ ডেস্ক।।

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। আশা করি, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে।

অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায় : জলবায়ু ও দুর্যোগ

১। আবহাওয়া কাকে বলে?

উত্তর:কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে।

২। জলবায়ু বলতে কী বোঝ?

উত্তর:সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়।

৩। বাংলাদেশে দুর্যোগের ২টি প্রাকৃতিক কারণ লেখ।

উত্তর:ক) প্রাকৃতিক অবস্থান

খ) জলবায়ুগত কারণ।

৪। দুটি মানবসৃষ্ট দূষণের নাম লেখ।

উত্তর:শিল্প-কারখানা ও যানবাহনের ধোঁয়া।

৫। বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ কী?

উত্তর:মানবসৃষ্ট দূষণের ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে।

৬। জলাশয় শুকিয়ে যাচ্ছে কেন?

উত্তর:বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং জলাশয় শুকিয়ে যাচ্ছে।

৭। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ২টি প্রভাব লেখ।

উত্তর:ক) ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.