বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এস, এম শফিউল্লাহকে পুলিশ সুপার গাজীপুর, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে পুলিশ সুপার খুলনা, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মিলন মাহমুদকে পুলিশ সুপার চাঁদপুর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে পুলিশ সুপার মাদারীপুর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
