অনলাইন ডেস্ক ||
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের সরকারি অনুদান প্রদান করার উদ্যোগ নেওয়া হলেও তা ১০ হাজার টাকা করে নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার (০৮ মার্চ) এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় গুজব বিষয়ক সতর্কীকরণ করেছে।
এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা-২০২০ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহ্বান করা হয়েছে।
গতকাল রোববার (০৭ মার্চ) আবেদনের গ্রহণের শেষ দিন ছিল। কিন্তু কর্তৃপক্ষ আবেদনের সময় ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে- এ রকমের একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বাস্তবতা বিবর্জিত। এ ধরনের কোনো গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
