এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ

অনলাইন ডেস্ক ||
এনটিআরসির নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৫ দিনের মধ্যে এনটিআরসির চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার মামলার শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে। কয়েক হাজার রিটকারীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী।

২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। ওই রায়ে সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নিয়োগে সুপারিশ করার নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট।
নিয়োগপ্রত্যাশীরা জানান, সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫৭ হাজার শূন্য পদের তালিকা তৈরি করা হয়েছে। অথচ নানা অজুহাতে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.