মোঃ মোজাহিদুর রহমান:
সকাল ১০.০০ টায় শেখ হেলাল উদ্দীন কলেজের অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে
সভার শুরুতে ৭ মার্চ উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক সুব্রত কুমার দামের কারিগরি সহায়তায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধুর আগুন ঝরানো ভাষণের পর সহকারী অধ্যাপক
মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দীন
মহম্মদ মোল্যা, মৃত্যুঞ্জয় কুমার দাস, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, বীনা রানী মন্ডল, প্রভাষক শেখ শামীম ইসলাম, শিক্ষার্থী সওদা হালিমা, বন্দনা হালদার প্রমুখ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। বক্তারা ৭ই মার্চের ভাষণ সকল শিক্ষার্থীদের হৃদয়ে ধারণ
করবার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি বলেন ৭ই মার্চের ভাষণে বাঙালি জাতী দিশা খুঁজে পেয়েছিলো, ভায়ণের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র
নিহিত ছিল, যে মন্ত্রবলে সেদিন বীর বাঙালি সশস্ত্র পাকিস্তানিদের উপর
ঝাপিয়ে পড়েছিল এবং ছিনিয়ে নিয়েছিল আমাদের লাল সবুজ পতাকা স্বাধীন বাংলাদেশ। আজ ৭ই মার্চের ভাষণ জাতীসংঘের ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন নিয়ে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। বাঙালি জাতিকে আজ হাতছানি দিচ্ছে উন্নত জাতি রাষ্ট্র।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
