এইমাত্র পাওয়া

উপ-সচিব হলেন ৩৩৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:
এবার সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হলেন ৩৩৭ জন কর্মকর্তা। আজ রোববার (০৭ মার্চ) এসব কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আলাদা দু’টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রথম প্রজ্ঞাপনে ১৫ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে ৩২২ জনকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন। আর বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন উপ-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

এর আগে, গতবছর ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও ৫ জুন ১২৩ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। তবে উপ-সচিব পদে এর আগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছিল ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি। ওই সময় ৪০৭ জন কর্মকর্তা উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। উপ-সচিব থেকে উপরের পদগুলো সরকারের পদ হিসেবে গণ্য করা হয়।

এবার প্রশাসন ক্যাডারের ২৫৮ জন কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপ-সচিব হয়েছেন ৭৯ জন কর্মকর্তা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.