নিউজ ডেস্ক।।
পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু জ্বরে জীবননাহার নামে (৩৫) এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টায় ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি মারা যান।
জীবননাহার উপজেলার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সাঁথিয়া পৌরসভার কমিশনার রাকিবুল হাসানের স্ত্রী ছিলেন।
জানা যায়, শিক্ষিকা জীবননাহার ঈদুল আজহার আগে ঢাকায় বাবার বাসায় বেড়াতে যান। ঢাকা থেকে সাঁথিয়ায় নিজ বাড়িতে ফিরে আসলে গত বুধবার জ্বর অনুভব করেন। স্থানীয়ভাবে রক্ত পরীক্ষায় জীবননাহারের রক্তে ডেঙ্গুর জীবানু পাওয়া যায়।
ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সাঁথিয়ায় ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
