নিউজ ডেস্ক।।
সৌরভ গাঙ্গুলী বা মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল নয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলই সর্বকালের সেরা দল বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, কোহলির এই দলই ভারতের সর্বকালের সেরা দল।
ভারতের জনপ্রিয় এ ধারাভাষ্যকার তার ধারাবিবরণীর এক পর্যায়ে বৃহস্পতিবার ওই মন্তব্য করেন। খবর আনন্দবাজার পত্রিকার।
গাভাস্কার বলেন, ‘ভারতীয় ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে বলা যেতেই পারে, এই দলটাই সবার সেরা। এই দলটা নিয়মিত জিতছে। ধারাবাহিকভাবে ভাল খেলে চলেছে। নব্বইয়ের দশকে স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে মনে পড়ছে। তারপর ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারাদের ওয়েস্ট ইন্ডিজও দীর্ঘদিন রাজত্ব করেছে। অর্থাৎ আমাদের হাতে এখন এমন একটা দল রয়েছে, যারা স্টিভ, রিচার্ডসদের দলের সঙ্গে তুলনীয়। সাতের দশক থেকে আটের দশক পর্যন্ত আরও কিছু দল আছে, যারা নিয়মিত জিতেছে। কোহালির এই দলটাও সব জায়গায় জিতেছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
