এইমাত্র পাওয়া

প্রাথমিকের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

নিউজ ডেস্ক।।

দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে এই তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প’ থেকে এ তথ্য চেয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.