বিন-ই-আমিন ||
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পুর্তি উৎসব ও প্রাক্তন শিক্ষার্থিদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন প্রায় শেষের পথে। আগামী ৬ মার্চ শনিবার পুনর্মিলনী সফল করতে বিভিন্ন কমিটি ও উপকমিটির মাধ্যমে দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থিদের সমন্বয়ে গঠিত “উজ্জীবিত ফাউন্ডেশন-১৯৮৫” এর ব্যানারে অনুষ্ঠানটি সফল সমাপ্তির লক্ষ্যে কমিটির আহবায়ক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ অঞ্চলের সভাপতি এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা.মাজহারুল হক তপন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এবং পুনর্মিলনীর আপ্যায়ন উপ কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন জানান,প্রস্তুতি প্রায় শেষের পথে। এবং অনুষ্ঠানের সফল সমাপ্তির লক্ষ্যে আমাদের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক ছাত্র আমাদের বড় ভাই ডাক্তার মাজহারুল হক তপন সব সময় আমাদের বিভিন্ন উপকমিটির সাথে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন কাজের অগ্রগতির খোজ নিচ্ছেন। আমাদের অনুষ্ঠানে মাননীয় কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সদয় সম্মতি দিয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য (অবঃ) আইজি প্রিজন মুহম্মদ লিয়াকত আলী খান,এনডিসি। অনুষ্ঠানে ১হাজার ৭০০ সাবেক শিক্ষার্থি অংশগ্রহণ করার লক্ষ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। ঐদিন বিকেলে স্থানীয় ও সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পুনর্মিলনী উদযাপন কমিটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
