এইমাত্র পাওয়া

সারাদেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লক্ষ

অনলাইন ডেস্ক ||

সারাদেশে মোট ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। আর নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় মঙ্গলবার (২ মার্চ) ভোটার তালিকা হালনাগাদের এই তথ্য প্রকাশ করে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটারের সংখ্যা ৪৪১ জন।

তবে মৃত্যুজনিত কারণে বাদ দেওয়া হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.