ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

  • নিউজ ডেস্ক।।

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাসেলেট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে ছিলেন আহমেদ। সেখানেই তার মৃত্যু হয়েছে। এই আইন স্থগিত করা প্রয়োজন। যারা এই আইনের কারণে কারাগারে তাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। অবশ্যই সবাইকে নিজের স্বাধীন মতামত তুলে ধরার সুযোগ দিতে হবে।সূত্রঃ ইত্তেফাক


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.