এইমাত্র পাওয়া

সফট স্কিল না থাকায় শিক্ষিত বেকার বাড়ছেঃ শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক ||

মূল ধারার শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সফট স্কিল(সৃজনশীল) দক্ষতা না থাকায় দেশে শিক্ষিত বেকার বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, শিল্পমালিকরা মনে করছেন, দেশের শিক্ষা ব্যবস্থা সেই পুরোনো ব্যবস্থায় চলছে। যা কোনো কাজে আসছে না। আবার শিক্ষা প্রতিষ্ঠান মনে করছে, তারা সঠিক শিক্ষা দিচ্ছে। আমি বলবো, মূলত দু’টার কোনোটিই ঠিক নয়।

উদাহরণ দিয়ে তিনি বলেন, যারা চাকরি দিচ্ছেন, তারা বলছেন যোগ্য লোক পাচ্ছেন না। আবার যারা চাকরি খুঁজছেন, তারা বলেন চাহিদামতো চাকরি পাচ্ছেন না। একে অন‌্যকে দায়ী করা ঠিক নয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.