এইমাত্র পাওয়া

বাকৃবিতে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 বাকৃবি প্রতিনিধি।।
বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে (বাকৃবি) দেশের বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয় কর্মকর্তাদের ২৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এর শ্রেণীকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিটিআই পরিচালক অধ্যাপক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, একজন মানুষের জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করতে প্রয়োজন হয় প্রশিক্ষণের। বাংলাদেশকেও এগিয়ে নিতে হলে তাই প্রশিক্ষণের বিকল্প নেই। একজন প্রশিক্ষণপ্রাপ্ত মানুষই পারে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে। প্রশিক্ষণ থেকে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করে প্রতিটি প্রশিক্ষণার্থীকে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, জিটিআইয়ের ১৬ ও ১৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় দেশের ২০টি পাবলিক বিশ^বিদ্যালয় থেকে মোট ৫০জন কর্মকর্তা অংশ নিচ্ছে। ২৫ দিন ব্যাপি ওই কর্মশালায় ১৬তম ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আছেন অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম এবং ১৭ তম ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আছেন অধ্যাপক ড. মাছুমা হাবিব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading