এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

‌মোঃ মোজা‌হিদুর রহমান।।

বাগেরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। রবিবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে কলেজের শহীদ মিনারে প্রতম পুস্পার্ঘ্য অর্পণ করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। পরে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধায় পষ্পার্ঘ্য অর্পন করেণ।

সকালে কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী কলেজে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে। প্রভাত ফেরি শেষে কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সেখ তারিকুল ইসলামের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, কৃষ্ণ পদ রায়, দীন মহম্মদ মোল্লা, প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, মাহাবুবা ফিরদৌসি, বিকাশ রঞ্জন বিশ্বাস, শেখ শামীম ইসলাম. অপূর্ব লাল সাহা, আশেক আহম্মেদ প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ভাষা শহীদদের আদর্শ এবং মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর আদর্শে আজ দেশ এগিয়ে চলেছে। দর্ঘিদিন যাবৎ নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। আজ সময় এসেছে পাঠ্য বইয়ের সকল স্তরে ভাষা আন্দেলনের বিষয় বাধ্যতা মূলক করা। তাহলে নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের আদর্শে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.