নাজমুল হুদা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
আজ ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শারীরিক দূরত্ব বজায় রেখে উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ,বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সুযোগ্য সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনন্দ কুমার দাশ, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব প্রদ্যুত কুমার দাশ, বেতাগা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক তরুন কুমার দাশ প্রমুখ।

এর পুর্বে র্যালী বেতাগা বাজার থেকে শুরু করে জয় বাংলা মোড় ঘুরে বিদ্যালয়ের শহিদ বেদীতে পুস্পমাল্য অর্পন করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
