অনলাইন ডেস্ক ||
মহামারির জন্য এবার কিছুটা ভিন্ন রকম আয়োজন থাকছে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরীকে কেন্দ্র করে।
মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে, কোনভাবেই অতিরিক্ত জনসমাগম করতে দেয়া হবে না। শহীদ মিনার একালায় প্রবেশ ও বাহিরের জন্য যে রোডম্যাপ ঠিক করা হয়েছে, তা সবাইকে মানার অনুরোধও করা হয়েছে।
পুরো আয়োজনকে নিশ্ছিদ্র করতে তিন স্তরের নিরাপত্তাবলয় রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আইনশৃঙ্খলাবাহিনীর টানা অভিযানের কারণে জঙ্গিরা অনেকটাই ছন্নছাড়া দাবি করেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, শুভেচ্ছা জানাতে আসা সবাইকেই তল্লাশি করে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
