এইমাত্র পাওয়া

আজকের কুইজের প্রশ্ন ও গতকালের কুইজের বিজয়ীদের তালিকা

অনলাইন ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত ১০০ দিনব্যাপী দেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার আজকের (১৮ ফেব্রুয়ারি ২০২১) কুইজ:

১৯৭৫ সালে তৎকালীন জাতীয় সংসদ ভবনে (বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়) সংবিধানের চতুর্থ সংশোধনী বিষয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে তিনি রাষ্ট্রপতি পদ্ধতির সরকার প্রবর্তন করেন এবং এটিকে দেশের দ্বিতীয় বিপ্লব হিসেবে অভিহিত করেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জনগণকে তাঁর সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে দ্বিতীয় বিপ্লব ঘোষণা করেন?

≥ ২৫শে জানুয়ারি ১৯৭৫

≥ ১লা জানুয়ারি ১৯৭৫

≥ ২৬শে জানুয়ারি ১৯৭৫

≥ ৩১শে জানুয়ারি ১৯৭৫

গতকালের (১৭ ফেব্রুয়ারি ২০২১) কুইজে অংশগ্রহণ করেছেন ৭৫ হাজার ৯২ জন প্রতিযোগী এবং তাদের মধ্যে স্মার্টফোন বিজয়ী সৌভাগ্যবান ৫ জন হলেন: চট্টগ্রামের আকরাম খান, কক্সবাজারের মো. কায়সার, যশোরের মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জের রাহাজুল আমিন, ঢাকার সাভারের মো. সাকিবুল ইসলাম।

স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডাটা বিজয়ী ১০০ জনের ছবিযুক্ত নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবাhttps://quiz.priyo.com থেকে জানা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.