এইমাত্র পাওয়া

প্রাথমিকেরও সিলেবাস কমছে

সজল আহমেদ, যুগ্ম সম্পাদক।। 

করোনাভাইরাসের কারণে গত বছরের মতো নতুন শিক্ষাবর্ষের প্রথম দুই মাসও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো প্রাথমিকেরও সিলেবাস কমানো হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা সম্ভব না হওয়ায় প্রাথমিকের সিলেবাস সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যালয়গুলো খুলে দেওয়ার পর নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস ক্লাসে পড়িয়ে ও পরীক্ষা নিয়ে পরবর্তী ক্লাসে ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করা হবে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্ষেত্রে সিলেবাস কমানোর বিষয়টি বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মোহাম্মদ হাসিবুল আলম বুধবার  বলেন, নিয়মমতো ১ জানুয়ারি যেহেতু বিদ্যালয়গুলো খুলে দেওয়া সম্ভব হয়নি, সে কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক সিলেবাস সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.