এইমাত্র পাওয়া

শিগগিরই ৫৬ হাজার শিক্ষক নিয়োগ

শিগগিরই ৫৬ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কেননা আইন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মূল বাধা ‘মামলার’ বিষয়ে মতামত দিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন।

এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ফলে প্রায় দুই বছর বন্ধ থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জটিলতার অবসান ঘটতে যাচ্ছে।
এনটিআরসিএ’র চেয়ারম্যান জানিয়েছেন, আমরা আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। এখন তা পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে। মন্ত্রণালয়ের মতামত পর দ্রুততম সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা চাই মুজিববর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সব শূন্য পদ পূরণ করতে। সেজন্য এনটিআরসিএ মতামত এখনও মন্ত্রণালয়ে পাঠায়নি। পেলে দ্রুত সময়ে মতামত দিয়ে পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে শূন্য রয়েছে ৫৭ হাজারেরও বেশি পদ। নিয়োগে সুপারিশ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ভুলের কারণে নিযোগ না পাওয়া ১ হাজার ২৮৪ পদে আগের ভুক্তভোগীদের। সে বিবেচনায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হতে পারে ৫৬ হাজারের মতো শূন্য পদে।
প্রসঙ্গত, ১৩তম নিবন্ধনধারীরা রিট মামলা করেছিলেন বেসরকারি শিক্ষক পদে নিয়োগের সুযোগ পেতে। আদালতের নির্দেশনা আছে সেই রিট করা ২ হাজার প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে। এমনকি আদালত নির্দেশনা দেন যাদের বয়স ৩৫ বছর হয়ে গেছে তাদেরকেও আবেদনের সুযোগ দিতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.