এইমাত্র পাওয়া

টিকা নেয়ার বয়স আর কমানো হবে না : স্বাস্থ্যসচিব

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের টিকা প্রদানের বয়সসীমা আর কমানো হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান। তিনি বলেছেন, প্রথম সারির যোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে যাদের বয়স চল্লিশের ওপরে তাদের টিকা দেয়া হচ্ছে। এই বয়সসীমা আর কমানো হবে না।

বুধবার দুপুরে সচিবালয় ক্লিনিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভ্যাকসিন গ্রহণকালে স্বাস্থ্যসচিব সাংবাদিকদের একথা জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.