এইমাত্র পাওয়া

কবি নজরুল কলেজে সাংবাদিক সমিতির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক সমিতির উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম।

উদ্বোধনী বক্তব্যে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম সাংবাদিক সমিতিরি প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি সমিতির সদস্যদের সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে শীর্ষে পৌঁছানোর আহ্বান জানান।

অধ্যাপক আমেনা বেগম আরও বলেন, কনকসাস এই কলেজের কর্মকাণ্ডকে তুলে ধরে কবি নজরুল সরকারি কলেজকে পরিচিত করে আসছে।তিনি বলেন, গঠনমূলক কার্যক্রমে মানুষের যোগ্যতা বৃদ্ধি পায়। আর দীর্ঘ দিন ধরে এ কাজটিই করে আসছে কনকসাসের সদস্যরা।

এসময় কনকসাস এর সভাপতি মাঈন উদ্দিন আরিফ,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সহ-সভাপতি সালে আহমেদ, সাংগঠনিক সম্পাদক সবুজ আলম ফিরোজসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.