নিজস্ব প্রতিবেদক।।
সারা দেশে প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলো এমপিভুক্তির দাবি জানানো হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আরিফুর রহমান জানান, এই বিষয়ে জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারক লিপি দেওয়া হবে।
সরকারে কাছে প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোকে স্বীকৃতি জানানোর আহ্বান জানিয়ে আরিফুর রহমান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরও মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। তাদের পিছিয়ে পড়া থেকে রক্ষা করতে সরকারসহ সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
