নিউজ ডেস্ক।।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে নারী শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারি সুবিধা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার নারী শিক্ষার বিকাশে সংশ্লিষ্ট সকলে কাজ করলে নারীরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে।
আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
