এসএসসি পরীক্ষা মে মাসে হতে পারে

নিজস্ব প্রতিবেদক:

 শিক্ষার্থীদের ক্লাসে বসিয়ে পাঠদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, ১৪‘ই ফেব্রুয়ারির পর স্কুল খোলা সম্ভব হলে মে মাসে এসএসসি পরীক্ষা নেয়া হবে। এজন্য সিলেবাসও সংক্ষিপ্ত করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসির জন্য ৬০ কর্মদিবস ও এইচএসসির জন্য ৮৪ কর্মদিবসে শেষ করা যাবে এমনভাবে সিলেবাস তৈরি করা হয়েছে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসির সিলেবাস কমানো হবে বলেও জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা ঝুঁকি নিতে চাইনি শিক্ষার্থীদের নিয়ে। তবে শিক্ষাবর্ষের ঘাটতি যতোটা সম্ভব কমানো হবে। দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস নেয়ার চেষ্টা চলবে। তবে পরিবর্তন আনা হবে নবম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসে ক্ষেত্রে।

বিশ্ববিদ্যারয় খোলার প্রসঙ্গে ডা. দীপু মনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরপরই আবাসিক শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। এরপরই দ্রুত খোলা হবে বিশ্ববিদ্যালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.