বিএটিবিসি’র লভ্যাংশ ঘোষণা

অনলাইন ডেস্ক ||

পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি) সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এরআগে কোম্পানিটি ৩০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিলো। চূড়ান্ত লভ্যাংশ নিয়ে কোম্পানিটির ঘোষিত মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়াচ্ছে ৬০০ শতাংশ।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬০ টাকা ৪৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫১ টাকা ৩৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮৮ টাকা ৮৯ পয়সা।

আগামী ২৮ মার্চ কোম্পানিটির ৪৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.