এইমাত্র পাওয়া

বিপিটিএ চর ওয়াপদা ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার উদ্যোগে অদ্য সকাল ১০.০০ ঘটিকায় চরবৈশাখী থানার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪নং চর ওয়াপদা ইউনিয়ন কমিটি গঠিত হয়। উক্ত নবগঠিত কমিটির সভাপতি নুসরাত জাহান, সহকারি শিক্ষক, চর আমিনুল হক সপ্রাবি, সহসভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক, মোহাম্মদপুর সপ্রাবি,সহ সভাপতি জয়তুন নেছা,প্রধান শিক্ষক, দক্ষিণ চর কাজী মোখলেছ সপ্রাবি, সাধারণ সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ্, সহকারী শিক্ষক, চর বৈশাখী থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগ্ম- সম্পাদক আমেনা বেগম, সহকারি শিক্ষক, মনাববিয়া সপ্রাবি, সহ – সম্পাদক জনাব ফাতেমাতুজ জহুরা, সহকারি শিক্ষক, হাজী লাল মিয়া সপ্রাবি এবং সাংগঠনিক সম্পাদক – মোঃ রেদওয়ানুল বারী, চরকাজী মোখলেছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অর্থ সম্পাদক পাপড়ি রানী নাথ, সহকারি শিক্ষক, চর বৈশাখী থানার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় , ক্রীড়া সম্পাদক মোঃ আবদুল আজিজ, সহকারী শিক্ষক, হিরোমী সপ্রাবি, মহিলা সম্পাদক শারমিন আকতার সহকারী শিক্ষক, আমানতগন্জ সপ্রাবি, শিক্ষা সম্পাদক রিংকু রানী পাল,সহকারি শিক্ষক, হাজী লাল মিয়া সপ্রাবি, প্রচার সম্পাদক কারিমাতুন নেছা, সহকারি শিক্ষক, চর বৈশাখী থানারহাট সপ্রাবি, দপ্তর সম্পাদক নার্গিস আক্তার, সহকারী শিক্ষক, চর বৈশাখী থানারহাট সপ্রাবি সহ মোট ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুবর্ণচর শাখার নবনির্বাচিত সম্মানিত সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুবর্ণচর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী, মোঃরাশেদ আনোয়ার যুগ্ম সম্পাদক, জনাব অনুপম পাল, অর্থ সম্পাদক, মোঃ রেজা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, সামিয়া সুলতানা, কার্যকরী পরিষদের সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান ও মোহাম্মদ আলী সৈকত প্রমূখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মানসম্মত প্রাথমিক নিশ্চিতকরণসহ শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে পাশে থাকার জন্যে নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দের প্রতি আহ্বান করেন।

সুন্দর কমিটি উপহার দেয়ায় উপজেলা নেতৃবৃন্দকে চর ওয়াপদা ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং চর ওয়াপদা ইউনিয়নের শিক্ষকগনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.