এইমাত্র পাওয়া

‘শিক্ষার মানোন্নয়ন করতে হবে’

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের দেশে শিক্ষার হার বেড়েছে। শিক্ষার মানোন্নয়ন না হলে এ হার কার্যকর হবে না। সুশিক্ষিত মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন করতে হবে।’

শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাকসুদ কামাল বলেন, ‘সাক্ষরতার হার বৃদ্ধিতে শিক্ষিতের সংখ্যা বাড়বে। কিন্তু সুশিক্ষিত মানবসম্পদ গড়ে উঠবে না। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের আন্দোলন করতে হবে। রাষ্ট্রকে বাধ্য করতে হবে, শিক্ষা সহায়ক সব কিছু সরবরাহ করতে। সেই সঙ্গে শিক্ষকদের প্রাতিষ্ঠানিক দক্ষতাও বৃদ্ধি করতে হবে।’

বিটিএ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কথাসাহিত্যিক আনিসুল হক, বিটিএ’র উপদেষ্টা রঞ্জিত কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.