নিউজ ডেস্ক।।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের অনলাইনে বদলির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি অনলাইনে এ আবেদন করা যাবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ- ২ শাখা এক আদেশ জারি করে। আদেশে স্বাক্ষর করেন উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র।
আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি/পদায়ন নিমিত্ত অনলাইনে আবেদন ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
