নিউজ ডেস্ক।।
স্বাস্থ্যবিধি মেনে আগামী ফেব্রুয়ারি মাসে দেশের সব স্কুল-কলেজ খুলতে পারে। এর জন্য প্রকাশিত গাইডলাইন অনুসরণ করে স্কুল-কলেজগুলো প্রস্তুতি নিচ্ছে কিনা তা পরিবীক্ষণ বা মনিটরিং করবেন মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) প্রতিবেদন পাঠাবেন তারা।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাউশি থেকে এ নির্দেশনা দিয়ে জেলা-উপজেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রস্তুত করছে কিনা তা পরীক্ষা করা প্রয়োজন। সেই লক্ষ্যে সব আঞ্চলিক পরিচালক জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজ নিজ এরিয়ার শিক্ষা প্রতিষ্ঠান পর্যবেক্ষণের মাধ্যমে অধিদফতরকে নিশ্চিত করবেন।
কোনো প্রতিষ্ঠান গাইডলাইন বাস্তবায়ন করতে না পারলে কেন পারছে না তা ইমেইলে মাউশির মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালককে জানাতে হবে।গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
এ গাইডলাইন অনুসরণ করে ৪ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এবার সে প্রস্তুতি মনিটরিং বা পরিবীক্ষণ করার নির্দেশনা দেয়া হলো মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
