নিউজ ডেস্ক।।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা এবং প্রকৌশলী জাহিদুর রশিদ শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময়ে পিএসসির চেয়ারম্যান, সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর নতুন দুই সদস্য ধানমান্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
গত ২১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ডা. উত্তম কুমার সাহাকে ঐ পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আর নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রকৌশল) জাহিদুর রশিদকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে গত ২৫ জানুয়ারি আরেকটি আদেশ জারি করা হয়।
মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। নতুন দুই সদস্য নিয়ে কমিশনের বর্তমান সদস্যসংখ্যা ১৪ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
