নিউজ ডেস্ক ||
জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে উজিরপুর উপজেলার শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বরখাস্ত হওয়া সহকারী শিক্ষক সুরাইয়া ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান গত বুধবার বিকালে সংশ্লিষ্ট আদালতের নিবন্ধন কর্মকর্তার কাছে অভিযোগপত্র দেন।
অভিযোপত্রে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) জাল সনদ দিয়ে সুরাইয়া ইসলাম ৮ বছর চাকরি করে সরকারি ও বিদ্যালয়ের সুযোগসুবিধা গ্রহণের মাধ্যমে ১৪ লাখ ৯১ হাজার ৩৭১ টাকা আত্মসাৎ করেছেন।
প্রসঙ্গত, সুরাইয়া ইসলাম শেরেবাংলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। এনটিআরটিসিএ’র জাল সনদ শনাক্তে সারা দেশে যাচাই-বাছাই শুরু করলে গতবছর ২০ অক্টোবর সুরাইয়া ইসলামের সনদটি জাল চিহ্নিত হয়। তার রেজিস্ট্রেশনের প্রকৃত সনদধারীর নাম হচ্ছেÑ আবুল হাসানাত মো. রাসেল। এনটিআরসিএ’র সহকারী পরিচালক তাজুল ইসলাম জাল সনদের তথ্য নিশ্চিত করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সুরাইয়ার বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন। মামলার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সুরাইয়া ২০১২ সালে শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
