বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা ঃঃ ববির ভার্চুয়াল আলোচনায় টিপু মুন্সি

অনলাইন ডেস্ক ||

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি ঠিকানা দিয়েছেন। দিয়েছেন একটি স্বাধীন দেশ ও একটি মানচিত্র। যার নাম বাংলাদেশ। সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের অর্থনৈতিক ভিতকে মজবুত করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের বাংলাদেশের অর্থনীতির এ অসামান্য অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। কেননা বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তাই আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনা ও আজকের বাংলাদেশ” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুনশি এমপি এ কথাগুলো বলেন।

২৪ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান। স্বাগত বক্তা ছিলেন ববির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান। সভায় আরও যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক বঙ্কিম চন্দ্র সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.