নিউজ ডেস্ক।।
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃতরা হলো- ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক লালবাগ বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. নুরুল ইসলাম মল্লিককে পিআই ওয়ারী বিভাগ, পিআই ওয়ারী ও গেন্ডারিয়া বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন মিয়াকে ট্রাফিক লালবাগ বিভাগ এবং লাইনওআর-এ কর্মরত সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. এরশাদ মিয়াকে প্রটেকশন বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
