এইমাত্র পাওয়া

প্রথম ভ্যাকসিন নেবেন একজন নার্স

নিউজ ডেস্ক।।
দেশে প্রথম করোনাভাইরাসের টিকা দেওয়া হবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে। আগামী ২৭ জানুয়ারি তাকে টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এ তথ্য দেন।

ওইদিন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাসপাতালের বাইরে কেন্দ্র হবে না জানিয়ে মো. আবদুল মান্নান বলেন, হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র হবে না, কারণ সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। ভ্যাকসিন নেওয়া সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবে।

তিনি বলেন, প্রতিদিন ভ্যাকসিন বুলেটিন প্রচার করা হবে। প্রতি টিমে দুজন ভ্যাকসিনেটর ও চারজন স্বেচ্ছাসেবক থাকবে, যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের টেলিমেডিসিন সুবিধা দেওয়া হবে। রাখা হবে ফলোআপে। ভারত থেকে শুভেচ্ছা হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ টিকা

গত বৃহস্পতিবার গ্রহণ করেছে বাংলাদেশ। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের কোভিশিল্ড নামে টিকাটি ভারতের সিরাম ইনস্টিটিউট তৈরি করছে। বাংলাদেশ সেই প্রতিষ্ঠান থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য চুক্তি করেছে। দুয়েকদিনের মধ্যেই দেশে আরও ৫০ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদয়াচল পার্কের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি ডোজ করোনার টিকা আমদানির চুক্তি হয়েছে। দুয়েকদিনের মধ্যেই চুক্তির প্রথম চালান ৫০ লাখ টিকা আসবে বাংলাদেশে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী কয়েকদিনে ঢাকার চারটি হাসপাতালে পরীক্ষামূলক হিসেবে ৪০০ থেকে ৫০০ স্বাস্থ্যকর্মীকে টিকা প্রয়োগ করা হবে। এই হাসপাতালগুলো হলোÑ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল। করোনাভাইরাস প্রতিরোধে যারা সামনের সারিতে কাজ করেন, তারা আগে টিকা পাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.