এইমাত্র পাওয়া

শৈত্যপ্রবাহ আরও দু’দিন

নিউজ ডেস্ক।।

দেশের তিন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে ঘন কুয়াশায় সর্বত্র শীতের অনুভূতি বেড়েছে। এই শৈত্যপ্রবাহ আরও বিস্তার ঘটিয়ে স্থায়ী থাকতে পারে দু’একদিন। তাপমাত্রা কিছুটা উঠা-নামা করে এ বছর শীত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী দু’একদিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও এরপর তা আবার বাড়বে। তবে কুয়াশা ও মেঘ থাকার কারণে অনেক এলাকায়ই সূর্যের তেমন দেখা মিলবে না। এতে শীত থাকবে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.